দেশজুড়ে ন্যূনতম বেতন বাড়ানো হচ্ছে ঘোষণা নির্মলার
- হকারদের জন্যেও বড় সিদ্ধান্ত। ঠেলা গাড়িতে যারা বিক্রি করেন তাঁদের ১০ হাজার টাকা ‘ইজি ক্রেডিট’ দেওয়া হবে।
- এক রাজ্য থেকে রেশন কার্ড নিয়ে গেলে অন্য রাজ্যেও মিলবে রেশন। ওয়াল ন্যাশন ওয়ান রেশন কার্ডের কথা বললেন নির্মলা।
- রাজ্য সরকারগুলিকে এজেন্সির মাধ্যমে চিহ্নিত করতে হবে কারা পরিযায়ী শ্রমিক। এরপর তাঁদের হাতে সাহায্য তুলে দেওয়া হবে। এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী।
- যাদের কোনও কার্ড নেই তাঁদের প্রত্যেককে পাঁচ কেজি চাল এবং এক কেজি ডাল দেওয়া হবে। আগামী দুমাসের জন্যে পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হবে। বড় সিদ্ধান্ত মোদী সরকারের।
- সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন ৮ কোটি পরিযায়ী শ্রমিক। সরকার এই খাতে খরচ করছে সাড়ে তিন হাজার কোটি টাকা।
- গত দুমাসে রাজ্যগুলিকে ১১ হাজার কোটি টাকা দেওয়া হয়। পরিযায়ী শ্রমিকদের জন্যে এই টাকা দেওয়া হয়েছে। এমনটাই দাবি করেছেন নির্মলা।
- যাদের কাজ হারিয়েছে তাঁদের নতুন করে কাজে ফেরানোর উদ্যোগ নেবে কেন্দ্র, সাংবাদিক বৈঠকে জানালেন নির্মলা সীতারমণ।
- কেন্দ্রের উদ্যোগে দিনে তিনবার খাবার পাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা, সংবাদমাধ্যমের কাছে জানালেন কেন্দ্রিয় অর্থমন্ত্রী।
- পরিযায়ী শ্রমিকদের জন্যে একাধিক বড় ঘোষণা করল কেন্দ্র। রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত অঞ্চলগুলিকে পরিযায়ী শ্রমিকদের কাজ দিতে বললেন নির্মলা সীতারমণ।
- দেশজুড়ে বাড়ানো হচ্ছে নুন্যতম বেতন, আগে দিনে ১৮২টাকা ছিল নুন্যতম বেতন। এবার সেই পরিমাণ বাড়িয়ে কয়রা হল দিনে ২০২ টাকা। পাশাপাশি ওয়ান ইন্ডিয়া, ওয়ান ওয়েজ কার্যকর করার কথা বললেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থাৎ আগে অঞ্চল ভিত্তিতে নুন্যতম বেতনের ফারাক ছিল সেটা মিটিয়ে দেওয়ার বার্তা অর্থমন্ত্রীর।
আর্থিক প্যাকেজের দ্বিতীয় অংশের ঘোষণা করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রায় ২০ লাখ কোটি টাকার সেই প্যাকেজের একটি অংশ বুধবার ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ।

Comments
Post a Comment